সোমবার গভীর রাতে নলিন বাজারসংলগ্ন তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের প্রায় ৬০ ফুট সড়ক নদীতে বিলীন হয়ে যায় এবং সড়কের মাঝখানে নতুন করে ফাটল দেখা দেয়।
এ কারণে মঙ্গলবার তৃতীয় দিনের মত ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দুপুর থেকে শাখারিয়া স্লুইস গেইট সংলগ্ন ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ ফুট এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করতে দেখা যায়। সড়কে ফাটল ও ভাঙনের খবর পেয়ে স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভাঙনরোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করা হয়।
ভাঙনের আশঙ্কায় আশপাশের বাড়িঘরের বাসিন্দারা প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন বলে স্থানীয়রা বলছেন।
হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম বলেন, “শাখারিয়া ও নলিন এলাকার ভাঙনকবলিত স্থানে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হবে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
