কেশবপুরে ভেজাল শিশুখাদ্য বিক্রির অভিযোগ, ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

✍🏻: কেশবপুর প্রতিনিধি:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

কেশবপুরে ভেজাল শিশুখাদ্য বিক্রির অভিযোগ, ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

যশোরের কেশবপুরে ভেজাল শিশুখাদ্য বিক্রি ও মজুতের অভিযোগে অভিযান চালিয়েছে
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কেশবপুর শহরের গমপট্টি এলাকায় ইত্যাদি স্টোরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক স্বপন কুমার দাসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান।

শিশুদের খাদ্য নিয়ে অনিয়মের অভিযোগে এমন অভিযান জনস্বার্থে গুরুত্বপূর্ণ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকির দাবি স্থানীয়দের।