জামদিয়ায় যশোর-নড়াইল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে খাদে পড়ল ট্রাক

✍🏻: বাঘারপাড়া প্রতিনিধি:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া এলাকায় যশোর-নড়াইল সড়কে দুই ট্রাকের সংঘর্ষে একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ওই ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) বেলা ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইলগামী একটি ট্রাককে যশোরগামী অপর একটি ট্রাক স্বজোরে অঘাত করলে নড়াইলগামী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে চালক ও হেলপার আহত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং আহত চালক ও হেলপারের বর্তমান শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।