শিল্প, বাণিজ্য ও বন্দর নগরী যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার সর্বাধুনিক এলবি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নতুন নিয়োগপ্রাপ্তদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের সভাকক্ষে নতুন সদস্যদের নিয়োগ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এল.বি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলবি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোড়ল ফারুক।
প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার সিবগাতুল্লাহ্’র পরিচালনায় নিয়োগপ্রাপ্ত নতুন সদস্যদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এজিএম শামসুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, ডাক্তার গোলাম মোস্তফা, মার্কেটিং অফিসার সাকিব জিকো, শামীম আহমেদ প্রমুখ। এ সময় নতুন নিয়োগপ্রাপ্ত ৫০জন সদস্য উপস্থিত ছিলেন
