বুধবার দুপুরের পর তারা প্রেসক্লাব যশোরে এসে দায়িত্ব বুঝে নেন। এ সময় আহ্বায়ক ফকির শওকত, আহ্বায়ক কমিটির সদস্য আহসান কবীর, নূর ইসলাম ও এম. আইউব উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু নির্বাচন কালীন কার্যক্রম পরিচালনার জন্য প্রেসক্লাবের তৃতীয় তলায় একটি কক্ষ বুঝে নেন। ওই কক্ষ থেকেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।


প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ

