ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফয়জুল্লাহ মোল্যা (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত ফয়জুল্লাহ মোল্যা উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনি গ্রামের সোলেমান মোল্যার ছেলে এবং তিন সন্তানের জনক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে ফয়জুল্লাহর প্রতিবেশী বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে দরজা আটকিয়ে তাকে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকার শুনে ফয়জুলের ঘর থেকে মেয়েটিকে উদ্ধার করে তার চাচি। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ফয়জুল। পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
