বসুন্দিয়ায় নাশকতা মামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম খান (মিস্টার) আটক

✍🏻: নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
জাহাঙ্গীর আলম খান (মিস্টার) জঙ্গলবাঁধালের নাশকতা মামলায় আটক

বসুন্দিয়ার ৭নং ওয়ার্ড (জঙ্গলবাধাল) বিএনপির অফিস ভাঙচুর মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার হয়েছেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম খান (মিস্টার) ।

ভাঙচুরের ঘটনায় নাশকতা মামলার প্রেক্ষিতে গতরাতে অভিযান চালিয়ে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর আলম খান (মিস্টার) বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথ পুর গ্রামের শওকত আলী খান এর ছেলে এবং বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক এর দায়িত্বে ছিলেন।
আটকের পর তাকে কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।