মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৪টি শাড়ি, দুটি থ্রি-পিস, একটি কম্বল, এক কেজি কিসমিস ও পাঁচটি কসমেটিকস সামগ্রী আটক করে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।



