যশোরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ২ মাস আগে

যশোরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতারের কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিজলী এলপিজি অ্যান্ড ফিলিং স্টেশনের পূর্ব পাশে যশোর-নড়াইল মহাসড়কে ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাসে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. তামিম ইসলাম (২৬)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী সরদারপাড়া এলাকার বাসিন্দা।