বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍🏻: বাঘারপাড়া প্রতিনিধি:
প্রকাশ: ১ মাস আগে

যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৮ যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

সভায় সুলতানা আহমেদ বলেন, দলকে আরও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান তপন বলেন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী অবস্থানে রয়েছে।

বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, ১ নম্বর জহুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তালেব, সাংগঠনিক সম্পাদক ফিরোজ বিশ্বাসসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সভায় সংগঠনকে শক্তিশালী করা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।