বাঘারপাড়ায় শিক্ষকের নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবদ প্রচারের অভিযোগে নড়াইল থেকে প্রকাশিত (বিডি খবর) পত্রিকার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পলন করেছে শিক্ষার্থী ও অভিভাবক মহল।
১৩ ই আগস্ট দুপুরে উপজেলার খাজুরা ভাটার আমতলায় মহাসড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচি পলন করে তরা। মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী সহ পিটিএ কমিটির নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এসময় মানববন্ধনে বক্তার বলেন, সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক ও সহকারী শিক্ষক সূভাষ শর্মা হিন্দু ধর্মের শিক্ষক অন্য বিষয় ক্লাস নেয়া, এবং তাদের নামে প্রাইভেট বানিজ্যের সিন্ডিকেট সহ প্রকাশিত সংবাদ মিথ্যা।
ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে শিক্ষক ও আভিভাবক মহল বলেন, বিদ্যালয় ও শিক্ষকদের মান ক্ষুন্ন করার উদ্দেশ্য কোন কুচক্রী মহল প্রতিবেদকের কাছে ভুল তথ্য সরবরাহ করেছে। এসময়, মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্রী মাইশা ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্য রোজিনা খাতুন,অভিভাবক শর্মা রানী,শিক্ষক জাহাঙ্গীর হোসেন, এছাড়া, মানববন্ধন ছিলেন, বন্দবিলা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি বর্ষন হোসেন, সাধারণ সম্পাদক বাপ্পি হোসেন,এমএম কলেজ ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক জাকি মোজাহিদ রাফি প্রমূখ।
