শুক্রবার (২৪ জুলাই) বিকেলে যশোরের অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন এনসিপির অভয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীর।
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই সব বাধা উপেক্ষা করে নারীদের রাজনীতিতে সক্রিয় হতে হবে।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ডা. মাহমুদা মিতু এমপি, আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক এবং যশোর জেলা সমন্বয়কারী মোঃ নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। বক্তারা গণভোটের মাধ্যমে দ্রুত রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার তাগিদ দেন।
