মনিরামপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
যশোরের মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের ৬ বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ হাসপাতালে যায়। কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন জানান, নিহত দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
