বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারী দুর্গাপুর গ্রামের বাজে দুর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলতাফ হোসেনের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে মামুন, যিনি লাউজানি এন.এম. মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ধারালো বটি দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তার দুই স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য তিনি মাকে দায়ী করতেন। এ অভিযোগে ক্ষিপ্ত হয়ে তিনি মায়ের ওপর হামলা চালান বলে প্রাথমিকভাবে জানা গেছে। একপর্যায়ে তিনি মায়ের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।


যশোরে ছেলের হাতে মা খুন,

