যৌনকর্মীর ঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যার পর মরদেহটি উদ্ধার করা হয়। রাসেল হাওলাদার পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা এলাকার রাজ্জাক হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী।
খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
