রামনগরে কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ ভাই ও বোনদের বিরুদ্ধে ‘

✍🏻: নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে
রামনগরে কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ ভাই ও বোনদের বিরুদ্ধে '

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ভগবতীপুর মাঠে শত্রুতার জেরে সাড়ে ৬ শতাংশ জমিতে রোপণ করা ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী।
গত ২৮ আগস্ট বিকেলে শত্রুতা বশত প্রতিপক্ষ এমন ঘটনা ঘটিয়েছে বলে জানান হযরত আলী। ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের পার্শ্ববর্তী চৌঘাটা গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগ করেন , জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তার বড় ভাই আজগার আলীর মদদে তাদের বোনেরা মিলে তার জমিতে রোপণ করা ধানের চারা উপড়ে ফেলেছেন।
হযরত আলী জানান, তাদের পিতার মৃত্যুর পর দুই ভাই দীর্ঘদিন একসঙ্গে বসবাস করতেন। দুই ভাইয়ের উপার্জনে তারা অনেক সম্পদ গড়ে তোলেন। পরবর্তীতে আলাদা হয়ে যাওয়ার পর সম্পদের কোনো অংশ তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে জমি-জমার সঠিক ভাগ-বণ্টনও করা হচ্ছে না বলে দাবি তার।
তিনি আরও জানান, বিষয়টি মীমাংসার জন্য কয়েক দফা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসার উদ্যোগ নেওয়া হলেও তার বড় ভাই এতে রাজি হননি।
হযরত আলী বলেন, “ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। এই সুযোগে আমার রোপণ করা ধানের চারা উপড়ে ফেলা হয়েছে। এতে আমার প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমার ওপর রাগ বা ক্ষোভ থাকতে পারে, কিন্তু ফসলের তো কোনো দোষ নেই। ফসল নষ্ট করে প্রতিশোধ নেওয়া কোনোভাবেই ঠিক হয়নি।”
এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে আজগার আলী জানান মূলত জমির দলিল আমার নামে কিন্তু আমার ছোট ভাইয়ের নামে রেকর্ড যে কারনে আমার মা থেকে এ কাজ করেছে।