বসুন্দিয়ায় ইসলামি ছাত্র শিবিরের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত
যশোর সদরের সিঙ্গিয়া আদর্শ কলেজের মিলনায়তনে রবিবার বিকাল ৪টায় ইসলামী ছাত্রশিবির বসুন্দিয়া আদর্শ শাখার আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বসুন্দিয়া ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে দাখিল ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আগামীর শিক্ষা জীবনে প্রেরণা যোগাতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুন্দিয়া ইউনিয়নে স্কুল এবং মাদ্রাসায় সর্বমোট 27 জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। বসুন্দিয়া আদর্শ শাখা শিবিরের সভাপতি ইকলাস হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত সকলকে সম্মাননা স্মারক একটি পবিত্র কুরআন সহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শিবিরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক, ২০২৫ সালে দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত আবু জর গিফারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা (পূর্ব) শাখার সভাপতি এম মিনারুল ইসলাম।
প্রধান অতিথি কৃতি ছাত্র-ছাত্রীদের বর্ণিল ও সাফল্যময় জীবন প্রত্যাশা করেন। তিনি বলেন ইসলামী ছাত্রশিবির আপনাদের শিক্ষাজীবনে সহযোগি হিসেবে বন্ধু হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ বিষয়ক সম্পাদক সাজিদ হাসান, বসুন্দিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ রফিকুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিবিরের বসুন্দিয়া আদর্শ শাখার সাধারণ সম্পাদক জহুরুল আমিন, অফিস সম্পাদক একরামুল হোসেন, এইচআরডি সম্পাদক জিন্নুরাইন গালিব, শিবিরের বসুন্দিয়া মোড় শাখার সভাপতি ইয়াসিন আরাফাত, ৮ নং ওয়ার্ড সভাপতি তানভীর আলম প্রমূখ।
