কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্পন্ন হলো মিফতাহুল জান্নাহ্ মহিলা মাদরাসার ২য় সাময়িক পরীক্ষা

✍🏻: ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: ২ মাস আগে
কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্পন্ন হলো মিফতাহুল জান্নাহ্ মহিলা মাদরাসার ২য় সাময়িক পরীক্ষা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যেরগাতী এলাকায় অবস্থিত স্বনামধন্য ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মিফতাহুল জান্নাহ্ মহিলা মাদরাসায় নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের অধীনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) চট্টগ্রাম বিভাগের প্লে, নার্সারি ও প্রথম শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা শৃঙ্খলাপূর্ণ পরিবেশে তাদের মেধা ও যোগ্যতার পরিচয় দেয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম মাওঃ মোঃ রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনের পাশাপাশি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অভিভাবকরাও পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত মূল্যায়ন শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তারা দ্বীনি ও আধুনিক শিক্ষায় আরও এগিয়ে যাবে।