বসুন্দিয়ায় গাঁজাসহ শামসুর রহমান ফের আটক, ৬ মাসের কারাদন্ড

✍🏻: নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১ মাস আগে

যশোর সদরের বসুন্দিয়ার সিঙ্গিয়া রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পাশের চিহ্নিত মাদক স্পট থেকে গতকাল সোমবার বিকাল ৫টা ৫৫ টার সময় বানিয়ারগাতি গ্রামের ইয়াকুব মোল্যার ছেলে চিহ্নিত মাদক কারবারী একাধীক মাদক মামলার আসামী শামসুর রহমানকে গাঁজাসহ আটক করে পুলিশ।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের  ইনচার্জ এস আই মোফাজ্জেল হোসেন জানান গতকাল শামসুর রহমানের শরীর তল্লাসী করে ১০ পুরিয়া/ পুটলা গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন ৪৫গ্রাম। এরপর তাকে সামারী ট্রায়ালের মাধ্যমে ৬মাসের কারাদন্ডে দন্ডিত করেছে আদালত।

চলতি বছরের ১৩মে তাকে এস আই মোফাজ্জেল হোসেন-ই তাকে মাদকদ্রব্যসহ আটক করেন এরং আদালত তাকে দন্ডিত করেছিল।