সাংবাদিক ইউনিয়ন যশোরে আবারও আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহসভাপতি ফকির শওকত।
বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীনের আহ্বানে শনিবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এক সভায় তিনি সাংবাদিক ইউনিয়ন যশোরে পুনরায় যোগদান করেন।
সভায় সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে ফকির শওকতকে পুনরায় স্বাগত জানানো হয়।
সাংবাদিক ইউনিয়ন যশোরের প্রতিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ফকির শওকতের পুনরায় সংগঠনে যোগদানে নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সহ-সভাপতি সরোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়নের যশোরের সাবেক সভাপতি এম আইয়ুবসহ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
