যশোর সদর উপজেলার জিরাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় মাদ্রাসার অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কর্মসূচি ‘শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক’ জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতায় সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে জিরাট ফাজিল মাদ্রাসার প্রতিযোগীরা সর্বোচ্চ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সর্বোচ্চ সম্মানীয় বিজয় ও পুরস্কার ছিনিয়ে এনেছেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিজয় শিক্ষার্থীদের এই কৃতিত্বের মূল্যায়ন করতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়। আড়ম্বর সংবর্ধিত হওয়ার মধ্য দিয়ে তারা যেন আরো বেশি সাহস ও প্রেরণা পায়, যেন আরো বেশি উদ্দীপনার সাথে সাংস্কৃতিক চর্চা করে শিক্ষা প্রতিষ্ঠানকে গৌরবান্বিত করতে পারে, ব্যক্তি জীবনকে যেন আরও বিকশিত করতে পারে এ লক্ষ্য নিয়েই তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পর্যায়ে জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে গৌরবান্বিত করে যারা বিজয় ছিনিয়ে আনতে প্রতিযোগিতা করেছেন তারা হলেন, ইফতেদায়ী ক’ গ্রুপ নজরুল সংগীত- প্রথম হয়েছেন দ্বিতীয় শ্রেণীর রওজা, কবিতা আবৃতি, হামদ্ ও নাত-এ যথাক্রমে প্রথম শ্রেণীর তুরফা।
ইবতেদায়ী ক্ষমা গ্রুপে, নজরুল সংগীতে আফরিন সুলতানা, কবিতা আবৃত্তিতে আরোহী আয়াত তনু, দাখিল ক গ্রুপ, নজরুল সংগীত এবং হামদ্ ও নাত-এ যথাক্রমে, সপ্তম শ্রেণীর নাসরুন নাহার। উপস্থিত বক্তৃতায় অষ্টম শ্রেণীর ফাতেমা বুশরা।
দাখিল খ গ্রুপে নজরুল সংগীত প্রতিযোগিতায় দশম শ্রেণীর ফাতেমা, কবিতা আবৃত্তিতে নবম শ্রেণীর কারিমা খাতুন, উপস্থিত বক্তৃতায় দশম শ্রেণীর রাদিয়া জয়লাভ করে।
ফাজিল গ্রুপে, কবিতা আবৃত্তিতে মুন্নি খাতুন বিজয় লাভ করে শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মানিত করে।
সব মিলিয়ে সদর উপজেলার মধ্যে বিজয়ীদের পরিসংখ্যানে শ্রেষ্ঠত্ব অর্জন করে যে রাত ফাজিল ডিগ্রি মাদ্রাসা।
মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিতে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি ও দেশদৃষ্টি24 এর সম্পাদক আবু তাহের। মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও রুপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয় এর সহকারী অধ্যাপক মাহমুদ সুমন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আব্দুল আলিম।
এ সময় মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে বিজয়ী সকল শিক্ষার্থীকে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
