তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বসুন্দিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল 4টায় ইউনিয়ন বিএনপি’র কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহ্ নেওয়াজ ইমরান।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেখ তহিদুর রহমান, সাংগাঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যশোর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী তৌফিক এলাহী টনি
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালমান ফারাস দিব্য, সভাপতিত্ব করেন বসুন্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম প্রমূখ।
