শুক্রবার (২৩অক্টোবর) সকাল ১০ ঘটিকায় যশোর সিটি বয়েজ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বৃক্ষ রোপন কর্মসুচি। মুড়লি – মনিহার বাইপাস রোডের বক্চর আংশে যশোর সিটি বয়েজ অর্গানাইজেশনের পক্ষ থেকে 50 পিস রাধাচূড়ার গাছ রোপন করা হয় এ সময় অর্গানাইজেশনের ৫০ জন মেম্বার 50 টি গাছ রোপন করেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না ( সুবর্ণ ভূমি)।
তিনি বলেন যুবসমাজের অনেকেই আজ শুক্র ছুটির দিনে ঘুমাই আছে। অনেকেই পড়ে আছে মাদক নিয়ে যা সমাজের জন্য মারাত্মক ক্ষতি কর। কিন্তু যশোর সিটিজ অর্গানাইজেশনে কিছু যুবক তাদের নিজ উদ্যোগে সরকারি জায়গা এই রোড ডিভাইডারের মধ্যে গাছ লাগানো উদ্যোগ নিয়েছে যা খুবই প্রশংসনীয়। সরকারের উচিত ছিল এই ফাঁকা জায়গাগুলো ফেলেনা রেখে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে দেওয়া কিন্তু তা করতে সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন যুব সমাজকে মাদকমুক্ত ও খেলাধুলা মুখি করতে নেওয়া সব উদ্যোগে তিনি সবসময় পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
সভাপতি শহিদুল ইসলাম সুমন বলেন যশোর সিটি বয়েজ অর্গানাইজেশনের
নিয়মিত আয়োজন হিসেবে আর শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচিদের আয়োজন করা হয়েছে। তিনি বলেন রোডের আশেপাশে খোলা জায়গা ও রোডের মাঝ দিয়ে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হচ্ছে।
যুব সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে সবসময় বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে যশোর সিটি বয়েজ অর্গানাইজেশন। একটা দেশের প্রধান হাতিয়ার হচ্ছে যুবসমাজ যুব সমাজ যদি সঠিক পদে থাকে তাহলে সমাজ ও দেশ সুন্দরভাবে গড়ে উঠবে। অর্গানাইজেশনের প্রধান লক্ষ্য যুব সমাজ যেন সঠিক পথে থাকে এবং এর মধ্য দিয়ে সমাজ ও দেশের জন্য যেন ভালো কিছু করতে পারে।
সোশ্যাল একটিভিয়েস্ট আমিনুল ইসলাম বলেন দেশের প্রতিটা শহরে ৭৫ শতাংশ গাছ থাকার কথা থাকলেও যশোরের মাত্র ২৫ শতাংশ গাছ রয়েছে যা খুবই ভয়াবহ একটা অবস্থা আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকের সচেতন হওয়াও গাছ লাগানো তিনি সিটি বয়েজ অর্গানাইজেশন কে এ ধরনের উদ্যোগ আরো বেশি নিতে আহ্বান জানান।
বৃক্ষ রোপন উদ্বোধন করেন গোলাম মোস্তফা মুন্না কর্মসুচি। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লেখক ও সাহিত্যিক এ ডিএম রতন, উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সুমন, সহ-সভাপতি মুক্তার হোসেন পলাশ, মোঃ পারভীন হাওলাদার সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিন রেজা রাহাত, সহ আরও অনেকে। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃআমিনুল ইসলাম ও সাকিবুল ইসলাম সাকিব।
