শার্শায় গাঁজাসহ কারবারী আটক, ইজিবাইক জব্দ

✍🏻: শার্শা প্রতিনিধি:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

যশোরের শার্শায় পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকও জব্দ করা হয়।

আটক ব্যক্তি বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা গ্রামের মৃত আরাফাত মোড়লের ছেলে মো. আব্দুর রউফ ওরফে রফু (৫৩)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা ইউনিয়নের শার্শা গ্রামের কামারবাড়ী মোড় সংলগ্ন আয়ুব হোসেনের চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। শার্শা-গোড়পাড়া সড়কে পরিচালিত এ অভিযানে আব্দুর রউফকে আটক করা হয়। তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় মাদক মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।