পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনার তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। কুরিরচর গ্রামের আবদুল হাকিম বেপারীর ছেলে ভ্যানচালক শামীম বেপারী (২৬) অভিযোগ করে বলেন, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক দুইটার দিকে বিএনপি অফিসের পাশে তার চার্জে দেওয়া ভ্যানে চার্জ হচ্ছে কিনা তা দেখতে তিনি আসেন। এসময় দেখতে পান অপরিচিত দুইজন ব্যাক্তি বিএনপির অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে মিয়ারচর গ্রামের দিকে চলে যাচ্ছে।
শামীম বেপারী আরও জানান, এসময় তিনি ডাকচিৎকার শুরু করে আগুন নেভানোর কাজ শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাৎক্ষনিক আগুন নিভিয়ে ফেলায় বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ওই বাজারের ব্যবসায়ী মো. ছিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি বোতলের মধ্যে থাকা কিছু পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়েছে।
