জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে যশোর শহরে আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে শহরের বকুলতলা জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি দড়াটানা, চৌরাস্তা হয়ে যশোর প্রেসক্লাবের অভিমুখে যাত্রা করে। পরে সিভিল কোর্ট মোড়ে গিয়ে আনন্দ মিছিলটি সমাপ্ত হয়।
এ সময় এনসিপির যশোর জেলা শাখার নতুন কমিটির নেতৃবৃন্দসহ দলটির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। মিছিল থেকে নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদিত তালিকা অনুযায়ী, যশোর জেলা এনসিপির আহ্বায়ক করা হয়েছে নূরজ্জামানকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ড. শহীদুল ইসলাম জাবির।
যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন শাহজাহান কবীর, আসাদুজ্জামান বাবুল, সোহেল রানা বাবু, বোরহান উদ্দিন, আবুল কাসেম, সোহানুর রহমান শাহীন, আব্দুল আলীম, আলী সোহেব, ইউসুফ আলী রিপন, আব্দুল্লাহ আল নাদিম ও জায়া জাকির।
এ ছাড়া মনিরুজ্জামান (আজাদ)কে সদস্যসচিব এবং ইঞ্জি. আরিফ জামানকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন সাজিদ সারোয়ার, ফরহাদ হোসেন, মারুফ হাসান শুভ্র ও আসমা খাতুন
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির মাধ্যমে যশোরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
