ট্রানজেশন অপরাধ সংঘটন কারী অনলাইন জুয়াড়ী ৪জন সুপার এজেন্ট আটক।

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ২ মাস আগে

অনলাইন জুয়ার বিভিন্ন এ্যাপের মাধ্যমে অবৈধ সিম ব্যবহার করে ই- ট্রানজেশন অপরাধ সংঘটন কারী ৪ জন সুপার এজেন্ট আটক। মোবাইল ফোন, ই- ট্রানজেকশনের সিম ও নগদ অর্থ উদ্ধার।

যশোর জেলার কোতয়ালী থানাধীন উপশহর ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম যশোর কোতয়ালী মডেল থানাধীন উপশহর এলাকায় রাত্রি কালীন রনপাহারা ডিউটি করাকালে ইং-০৭/০৯/২০২৬ তারিখ রাত্র ০৫.১০ ঘটিকার সময়বাবলাতলা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা হতে অনলাইন জুয়ার সাইট পরিচালনকারী তাপস কুমার (২৪) ও তুষার শিকদার (২৪) দ্বয়কে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা সহ অন্যান্য সহযোগী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন বিহীন অবৈধ ও ঘোষনাকৃত বিভিন্ন প্রকার ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে যেমন win বেটিং, mobcash, 1xbet, প্রভৃতির মাধ্যমে অবৈধভাবে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন ও ই-ট্রানজেকশন এর মাধ্যমে দীর্ঘদিন যাবত অবৈধ ব্যবসা করে আসছে । উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ইং-০৭/০৯/২০২৬ তারিখ ০৬:৫০ ঘটিকার সময় ঘোপ নওয়াপাড় রোডস্থ মোহাম্মদ আলী মন্ডলের বাসা নং ৮২১ এর তৃতীয় তলার উত্তর পাশের একটি ফ্লাটের কক্ষের ভেতর হতে মোছাঃ সাদিয়া ইসলাম সুইট (২৩) ও ইসরাত জাহান তৃপ্তি (২০) দ্বয়কে আটক করে। তাদের হেফাজত হতে ১০ (দশ) টি বিভিন্ন ব্রান্ডের মোবাইলফোন, ই- ট্রানজেকশনের জন্য ব্যবহৃত ৫৫ (পঞ্চান্ন) টি বিভিন্ন কোম্পানীর সিম, মোট ৫৭,০০০(সাতান্ন হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।

আসামীদের ইং- ০৭/০৯/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আসামীদের নাম ও ঠিকানাঃ
১। তাপস কুমার (২৪)
পিতা-তপন কুমার,মাতা-রিতা রান
সাং-গোয়ালখালী, থানা-শালিখা,জেলা-মাগুরা
২। তুষার শিকদার (২৪)
পিতা-তাপস শিকদার, মাতা-বিল্ল শিকদার
সাং-নয়াকান্দি,থানা-কালকিনি,জেলা-মাদারীপুর
৩।মোছাঃ সাদিয়া ইসলাম সুইটি (২৩)
পিতা-মোঃ রফিকুল ইসলাম,মাতা-মোছাঃ সালমা বেগম
সাং-তেঘরিয়া (গোরপাড়া), থানা-কোতয়ালী,জেলা-যশোর
৪। ইসরাত জাহান তৃপ্তি(২০)
পিতা-মোঃ টিপু সুলতান,মাতা-মোছাঃ সালমা সুলতান
সাং-রামকৃষ্ণপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর।

উদ্ধারঃ
০১। ১০ (দশ) টি বিভিন্ন ব্রান্ডের মোবাইলফোন
০২। ই- ট্রানজেকশনের জন্য ব্যবহৃত ৫৫ (পঞ্চান্ন) টি বিভিন্ন কোম্পানীর সিম
০৩। ৫৭,০০০ (সাতান্ন হাজার) টাকা।