বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ১২ লাখ টাকা নিয়ে ও বিদেশ পাঠাতে ব্যার্থ সেই (কাইয়ুম ) মানব পাচার মামলায় আটক”

✍🏻: নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১ মাস আগে

যশোরের বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে দায়ের করা মামলার পলাতক সেই আসামি মো. কাইয়ুমকে আটক করেছে পুলিশ। জানা গেছ, গত শনিবার (৮ আগষ্ট) রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে র‌্যাবের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটক কাইয়ুম ঢাকার কেরানীগঞ্জের মুসলিমনগর এলাকার বাসিন্দা। এ মামলার অপর আসামি তার স্ত্রী নূরজাহান বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ জানুয়ারি বাঘারপাড়া উপজেলার ঘোপ দুর্গাপুর গ্রামের যুবক সোহেল রানা জুয়েলকে অস্ট্রেলিয়ায় কাজ দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা নেয় আসামিরা। পরে তাকে প্রথমে দুবাই এবং সেখান থেকে কাজাখস্তানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্যাতন করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে নিঃস্ব অবস্থায় সেখান থেকে পালিয়ে কোনোমতে জীবন নিয়ে দেশে ফেরেন সোহেল রানা জুয়েল। এ ঘটনায় তার স্ত্রী মুক্তা বেগম গত ৬ এপ্রিল বাঘারপাড়া থানায় মানব পাচারের অভিযোগে মামলা করেন। মামলায় কাইয়ুম ও তার স্ত্রী নূরজাহানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।
বাঘারপাড়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান সাংবাদিক কে জানান, মামলার অপর আসামি নূরজাহান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে তাকে ও আইনের আওতায় আনা হবে।