যশোরে ডাস্টবিনের সামনে থেকে অচেতন যুবককে উদ্ধার, হাসপাতালে ভর্তি

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

যশোর শহরের সম্মেলন স্কুলের পাশে ডাস্টবিনের সামনে থেকে অচেতন অবস্থায় এক অজ্ঞাতনামা যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে সম্মেলন স্কুলের পাশের সড়কে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে পথচারী মিরাজ হোসেন মিল্টন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।