যশোর সরকারি সিটি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
যশোর সরকারি সিটি কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. রেহানা পারভীন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ, সুশৃঙ্খল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক, কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক ফয়সাল হাসান, সাবেক আহ্বায়ক মিজান চৌধুরীসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
