যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
কারণ, মাত্র এক সপ্তাহের ব্যবধানে খাজুরার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের তিনজন গুণী শিক্ষককে হারিয়েছেন তারা । তাদের এই আকস্মিক প্রস্থান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক এবং সর্বস্তরের মানুষের হৃদয়ে এক গভীর বেদনার সৃষ্টি করেছে। এই তিনজন শিক্ষকের মধ্যে কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে আবার কেউ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। শিক্ষকদের মধ্যে একজন মনিন্দ্র নাথ মাধ্যমিক মিত্র বিদ্যালয় এর কারিগরি শিক্ষক এস এম সালাউদ্দিন । অন্যজন লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা ।
ইতিমধ্যে, তদের স্মৃতি চারণ করতে গিয়ে সহকর্মী শিক্ষক, এবং শিক্ষার্থীরা বলন, শিক্ষকেরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না; তারা ছিলেন আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় গড়ে তোলার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাদের স্নেহ, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্ববোধ চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
মহান সৃষ্টিকর্তার এই চির সত্য বিধান মেনে একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। তবুও অল্প সময়ের ব্যবধানে পরপর তিনজন সম্মানিত শিক্ষককে হারানোর এই শোক সহজে মেনে নেওয়া কঠিন। তাদের রেখে যাওয়া অসংখ্য স্মৃতি, ভালোবাসা এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার যে অনুপ্রেরণা জাগিয়েছিলেন, তা স্মরণীয় হয়ে থাকবে ।
