যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় জঙ্গলবাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের-ই ৪জন শিক্ষার্থীর চমকে বিদ্যারয়ের মুখে হাসি।
২০২৫ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সদর উপজেলা বসুন্দিয়া ইউনিয়নের ৫ জনের ৪জন বৃত্তিপ্রাপ্ত হয়ে বিদ্যালয়ের সম্মানকে আরও সমুন্নত করেছে। জঙ্গলবাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবিরুল ইসলাম দেশদৃষ্টি-কে জানান, সদর উপজেলার অন্যান্য স্কুলের সাথে বসুন্দিয়া ইউনিয়নের 1৫টি সরকারী প্রাথমিক ও ৫টি কিন্ডার গার্টেন স্কুলের বাছাইকৃত শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। ইউনিয়নের ৫জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে আমাদের বিদ্যালয়ের-ই ৪জন বৃত্তি প্রাপ্ত হয়েছেন। এবারের ইউনিয়নের সেরা বৃত্তির ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-শিক্ষার্থীরা সকলেই আনন্দিত। তিনি আগামীতে আরও ভালো ফলাফল উপহার দিতে পাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন । সংগৃহীত ফলাফলপত্রে দেখা গেছে চারজনের সকলেই সাধারণ গ্রেডে প্রাপ্ত হয়েছে। বৃত্তিপ্রাপ্তরা হলেন শেখ তাহেরা সিদ্দিকা, শিহাব ইসলাম স্বাধীন, অনু রাহা, ফারহান সামির। অন্যদিকে ৫জনের আরেকজন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হলেন জয়ান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনিসা ইসলাম।
