বাঘারপাড়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

✍🏻: বাঘারপাড়া প্রতিনিধি:
প্রকাশ: ২ ঘন্টা আগে

কল্যাণমুখী ব্যাংকিং এর অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএল সির) (বাগডাঙ্গা- ঘোষনগর) বাজার এজেন্ট শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৯ শে জুলাই বুধবার বিকেল ৩ টায় স্থানীয় বাজারের আব্দুর রব মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি ব্যাংকের যশোর শাখার প্রধান মোঃ জামিনুর রহমান।

ব্যাংকের সত্তাধিকারী মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গ্রাহক সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, এজেন্ট শাখা ইসলামি ব্যাংকের ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম, এজেন্ট শাখার ইনচার্জ মোঃ ইলিয়াজ হোসাইন, ক্যাশিয়ার মোছাম্মত ফারজানা ইয়াসমিন, মার্কেটিং অফিসার মেহেদী হাসান ও মুন্না হোসেন। এসময় ব্যাংকে উপস্থিত শতাধিক গ্রাহকের উদ্দেশ্য প্রধান অতিথি তার বক্তব্য মানুষের কল্যাণে ইসলামী ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা, গ্রাহকদের আর্থিক নিরাপত্তা, বাণিজ্যিক সুবিধা, এবং ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য ইসলামী ব্যাংকের উপর জনগণের আস্থার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।