বাঘারপাড়ায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের ব্যানারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

✍🏻: নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১ মাস আগে

যশোরের বাঘারপাড়ায় ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুরে উপজেলার চৌরাস্তা মোড়ে ১১ দলীয় ঐক্যের ব্যানারে, এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ গোলাম রসুল, বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা জাময়াতের সেক্রেটারি মোঃ গোলাম কুদ্দুস। প্রধান অতিথি এসময় তার বক্তব্য বলেন, জুলাই শহীদ দের রক্তের উপর দাড়িয়ে সরকার জুলাই সৈনিক দের আকাঙ্ক্ষা পূরণে নানা টালবাহানা শুরু করেছে।

তিনি সরকারের উদ্দেশ্য বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিন, বিগত আওয়ামীলীগ সরকার তাদের ফ্যাসিবাদি শাসন ধরে রাখতে হাজারো গুম খুন নির্যাতন করেও টিকে থাকতে পারেনি।

২৪ এর জুলাই সৈনিকেরা আমাদের শিখিয়েছে ফ্যাসিবাদ ও স্বৈরাচারীর দুর্গ কিভাবে গুড়িয়ে দিতে হয়। তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের তরুণ প্রজন্ম যে বাংলাদেশ গড়ার সপ্ন দেখেছিল প্রয়োজনে জনগন কে সাথে নিয়ে জুলাই সৈনিক দের সেই ন্যায় ও ইনছাফের বাংলাদেশ গড়তে আমারা লড়াই অব্যাহত রাখবো।