স্কুল ছুটির ৫ ঘণ্টা পর বাথরুমে মিলল হাত-পা বাঁধা স্কুলছাত্রী

✍🏻: দেশদৃষ্টি ডেস্ক:
প্রকাশ: ২ মাস আগে

খুলনার দিঘলিয়ায় গাজীরহাট হাজী নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় স্কুল ছুটি হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর সন্ধ্যায় বাথরুমের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান নির্মাণশ্রমিকরা। পরে বাইরে থেকে তালাবদ্ধ বাথরুমের তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত নয়। একটি স্কুল যদি শিশুর জন্য নিরাপদ না হয়, তাহলে নিরাপত্তা কোথায়? দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন এলাকাবাসী।