যশোর সদর হাসপাতাল এলাকা থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম নামের ব্যক্তি নিখোঁজ

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ২ মাস আগে

যশোর সদর হাসপাতাল এলাকা থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম (প্রায় ৫৪) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছে তার পরিবার।

নিখোঁজ ব্যক্তির মেয়ে সুমাইয়া ইসলাম জানান, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১টার দিকে যশোর সদর হাসপাতাল এলাকার মসজিদের সামনে রাস্তার মোড় থেকে তার বাবা অজ্ঞাত স্থানে চলে যান। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মনিরুল ইসলামের পিতার নাম আব্দুল মলেক। তার গ্রামের বাড়ি যশোর জেলার চৌগাছা নারায়নপুর কাদবিলা এলাকায় বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির মেয়ে সুমাইয়া ইসলাম গত ৫ সেপ্টেম্বর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরিবারের পক্ষ থেকে তার সন্ধানে সহযোগিতা কামনা করা হয়েছে।

কেউ তার সন্ধান পেলে ০১৯৭১৫০২২৪৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।