বাঘারপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতার সাক্ষাৎ

✍🏻: নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

যশোরের বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আকতার।
রোববার (১৪ সেপ্টেম্বর) তিনি বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের লেখাপড়া, খেলাধুলা ও ভবিষ্যৎ নিয়ে উৎসাহ দেন।
এ সময় শিক্ষার্থীদের মাঝে বর্ষপঞ্জি, চকলেট ও ফুটবল বিতরণ করেন তিনি।
শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের নিয়মিত পড়াশোনা করার আহ্বান জানান শামীম আকতার। তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।