যশোরের কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া বিদ্ধস্ত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা এলাকার গফুর গাজীর ছেলে আজিজুল হক (৪৫) এবং একই এলাকার কুড়ন গাজীর ছেলে এরশাদ (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইজিবাইক রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় পড়ে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
