যশোরে শ্বশুরবাড়ি থেকে জামাই নিখোঁজ, পুত্রবধূ ও তার মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

✍🏻: রূপদিয়া প্রতিনিধি:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলায় শশুর বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন বসুন্দিয়ার ছেলে রিপন বিশ্বাস। ছেলের কোন সন্ধান না পেয়ে পূত্রবধু এবং ছেলের শাশুড়ীর নামে অভিযোগ বাবা।

নিখোঁজ রিপন বিশ্বাস বসুন্দিয়া ইউনিয়নের কেফায়েতনগর গ্রামের মুসা বিশ্বাসের ছেলে এবং মরহুম হারান বিশ্বাসের দৌহিত্র ।

নিখোঁজ রিপন বিশ্বাসের বাবা বলেনআমার ছেলে রিপনের সহিত বিবাদী শারমিন খাতুনের প্রায় ১ (এক) বছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়।

দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের কারণে রিপন তার শশুর বাড়িতেই বসবাস করছিলেন। লোকমুখে ছেলের সমস্যা এবং তাকে পাওয়া যাচ্ছেনা শুনে বিভিন্ন জায়গায় খুজাখুজি করে ছেলের শশুর বাড়িতে গিয়ে ছেলে ও পূত্রবধুকে না পেয়ে চরম হতাশায় শংকিত হয়ে পূত্রবধু শারমীন খাতুন ও ছেলের শাশূড়ী জুথি খাতুন-কে অভিযুক্ত করে কোতয়ালী থানায় 06 অক্টোবর মঙ্গলবার অভিযোগ করেন।