স্টোকজনিত কারণে আকস্মিক ইন্তেকাল করেছেন বসুন্দিয়া ইউনিয়নের কেফায়েতনগর ফারাজিপাড়ার বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক শাহজাহান আলী ফারাজি।
পারিবারিক সূত্রে জানা যায় বুধবার গভীর রাতে তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করেন। এরপর সকাল ৯ টায় যশোরে সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
তার বয়স হয়েছে প্রায় ৬৫ বছর, তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কোন সন্তান রেখে গেছেন।
মরহুম শাহজাহান আলি ফারাজী প্রতিষ্ঠাকাল থেকে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি বসুন্দিয়া মোড় বাজার কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন।
বসুন্দিয়া ইউনিয়ন ২১ উদযাপন পরিষদের সভাপতি হিসেবে দীর্ঘ বছর তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বসুন্দিয়া মোড় বাজারের একজন ব্যবসায়ী হিসেবে বিশেষ পরিচিত ছিলেন। বিকেল পাঁচটায় আঞ্চলিক ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযায় হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফরাজী, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খান, পদ-স্থগিত সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ সহ যশোর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার বিষয়ক সম্পাদকসহ বসুন্দিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযার পূর্বে একমাত্র পুত্র সন্তান সজীব হোসেন উপস্থিত সকলের কাছে বাবার মাগফেরাতের জন্য দোয়া প্রার্থনা করেন।
জানাজা নামাজে ইমামতি করেন বসুন্দিয়া মোড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুর রশিদ। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
