প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যশোরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ১ মাস আগে

যশোর সদর উপজেলার দায়তলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অর্পা খাতুন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের বারান্দায় এ ঘটনা ঘটে। আহত অর্পা যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের সবুর মোল্লার মেয়ে।

অভিযোগ রয়েছে, একই এলাকার কচুয়া ভগবতীতলা গ্রামের মাহিম (১৬) নামে এক কিশোর প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অর্পার ডান হাতে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।