যশোর সদরের বসুন্দিয়ার বহুল আলোচিত জঙ্গবাঁধাল গ্রামের চিহ্নিত মাদক কারবারী শুনু ব্যাপারীর মেয়ে মিনি’র নিকট থেকে ইয়াবা নিয়ে ফেরার সময় রাস্তার উপর থেকে রবিবার সকাল সাড়ে ৮টার সময় স্থানীয় জনতার হাতে ৩পিচ ইয়াবাসহ ধরা পড়ে কাজী আরমান (১৮) নামক তরুন।
জানা যায়, কাজী আরমান পার্শবর্তি বাসুয়াড়ী ইউনিয়নের আরাজী বাসুয়াড়ী গ্রামের কাজী আমিনুর রহমানের ছেলে। স্থানীয় জনতা তাকে ধরার পর পুলিশে খবর দিলে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জেল হোসেন তাকে পুলিশ হেফাজতে নেন। তিনি জানান কাজী আরমান শরীর তল্লাসী করে ৩পিচ উদ্ধার করা হয়। তাছাড়া তার নিকট থেকে আর কোন মাদকদ্রব্য পাওয়া যায়নি।
তাকে আদালতে হাজির করার পর সামারী ট্রায়ালের মাধ্যমে ৩মাসের কারাদন্ডে দন্ডিত করেছে আদালত।
